২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১০% নগদ লভ্যাংশ ঘোষণা লিন্ডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ঘোষিত এই লভ্যাংশের পুরোটাই নগদ।

বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি এর আগে অন্তর্বর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে কোম্পানিটি ২০১৫ সালের জন্য ৩১০ লভ্যাংশ দিতে যাচ্ছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৭৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৩ টাকা ৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

১৯৫০ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা লিন্ডের তেজগাঁও, রূপগঞ্জ ও শীতলপুরে তরলীকৃত গ্যাস উৎপাদন কেন্দ্র রয়েছে।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত নভেম্বরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অত্যাধুনিক এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণ করার ঘোষণা দেয়।

তখন জানানো হয়, ২০১৭ সাল থেকে ইউনিটটি উৎপাদন শুরু করবে, যা থেকে স্বাস্থ্যসেবা, ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাব্রিকেশন, ফার্মাসিউটিকেল, জাহাজ ভাঙা ও  জাহাজ নির্মাণ শিল্পে গ্যাস সরবরাহ করা হবে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে হবে লিন্ডের নতুন গ্যাস প্ল্যান্ট