২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে দুই বাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে, তবে লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট কমে চার হাজার ৫৮০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৪৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ শতাংশ কম।

ঢাকার এই বাজারে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৭৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫২ কোটি৭৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৪ শতাংশ বেশি ।

এ বাজারে লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির দাম।