ময়মনসিংহে জমি কিনবে পপুলার লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, প্রতিষ্ঠানটি হবে প্রায় ১০ কোটি টাকায় ময়মনসিংহের ১০ বিশ্বেসরী দেবি রোডে ১৮ ডেসিমেল জমি কিনবে।
প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
