২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড রূপান্তরের অনুমোদন

প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদি স্কিমে রূপান্তরের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেমেয়াদি স্কিমে রূপান্তরের লক্ষ্যে প্রথম আইসিবি ফান্ডটির নিরীক্ষা ও সম্পদ মূল্যায়ন প্রতিবেদন প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বিএসইসি। রূপান্তরের মাধ্যমে ফান্ডটির নাম হবে প্রথম আইসিবি ইউনিট ফান্ড।

নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, প্রথম আইসিবি ফান্ডটির ১৪০ কোটি ৭৫ লাখ টাকার বা ইউনিটপ্রতি ১ হাজার ৮৭৭ টাকার নিট সম্পদ আছে।

ফান্ডটির টার্গেট সাইজ করা হয়েছে ১৪২ কোটি টাকা। এর মধ্যে পূর্বের বা প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীরা ১৪০ কোটি ৭৫ লাখ টাকার ইউনিট পাবেন। আর বাকি অংশের সমপরিমাণ ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এদিকে দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদি করতে ইউনিট মালিকদের বিশেষ সভার প্রস্তাব বা আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।