২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও ডাচ-বাংলা ব্যাংক (ডিবিবিএল) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 04:17 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জএর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

ইউসিবিএলের ঘোষিত ২৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ নগদ আর ৫ শতাংশ স্টক।

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এই ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) তিন টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৫ টাকা ৪৯ পয়সা।

ইউসিবিএলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ ১৫ মার্চ।

অন্যদিকে ডাচ-বাংলা ব্যাংকের ঘোষিত ৪০ শতাংশ লভ্যাংশের পুরোটাই নগদ।

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৫ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৮৩ টাকা ৭৭ পয়সা।

ডিবিবিএলের বার্ষিক সাধারণ সভা ৩০ মার্চ। রেকর্ড তারিখ ১৫ মার্চ।