সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে ওঠে।
ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২২ শতাংশ বেড়ে ৫৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪১ পয়েন্টে ওঠে।
লেনদেন আগের দিনের চেয়ে ৩২ শতাংশ বেড়ে ৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইতে লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দাম।
