২ কোম্পানির বোর্ড সভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ ও ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ সভার দিন ঠিক হয়েছে।
২৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় লিন্ডে বাংলাদেশের এবং ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ফনিক্স ফাইন্যান্সের সভা অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে ।
বৈঠকে কোম্পানি দুটির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে এবং ফনিক্স ফাইন্যান্স ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
