৮৯ হাজার শেয়ার হস্তান্তর করবেন আল-হাজ্ব টেক্সটাইল পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইলের পরিচালক হারুনুর রশীদ ৮৯ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, হারুনুর রশীদের কাছে আল-হাজ্ব টেক্সটাইলের ৯ লাখ ৮৯ হাজার ৯২০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৮৯ হাজার শেয়ার তিনি তার মা জোবেদা খাতুনকে হস্তান্তর করবেন।
কোম্পানিটির এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার হস্তান্তর করতে পারবেন।
