পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৪৬০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ দশমিক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে নামে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫১ পয়েন্টে ওঠে।
সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
