ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ারের ইস্যুর প্রস্তাব নাকচ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬ এর ৩ (ই) ধারা পরিপালনে ব্যর্থ হওয়ায় কোম্পানটির রাইট ইস্যুর প্রস্তাবে সাড়া দেয়নি কমিশন।
২০১৫ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১০ টাকা বরাদ্দমূল্য ধরে দেড়টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব গৃহীত হয়।
২৬ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সাধারণ শেয়ারহোল্ডাররাও সম্মতিও দেন।
কিন্তু যথাযথভাবে আইনের পরিপালন না হওয়ায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএসইসি।
