পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
সোমবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৪৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে ওঠেছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।
তবে সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩০ পয়েন্টে নামে।
সিএসইতে লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
