২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রেতাশূন্য এ্যাপেক্স ফুডসের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শুরুর পৌনে একঘণ্টার মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুডসের শেয়ার বিক্রেতাশূন্য হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 05:32 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে।

১১টা ১৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৫ লাখ ৩৭ হাজার ৬০৭টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না।

লেনদেন বন্ধ হওয়ার আগে সর্বশেষ ১২৭ টাকা ৬ পয়সা দর ছিল এ্যাপেক্স ফুডসের শেয়ারের।

আগের দিন এই শেয়ারের সমাপনী দর ছিল ১১৬ টাকা।