২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই ঊর্ধ্বগতি

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 04:56 PM

Updated : 11 Oct 2022, 07:43 PM

মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে উঠে হয়েছে।

টানা আট দিন ডিএসইর প্রধান সূচক পতনের পর একাধারে দুদিন ডিএসইএক্স বাড়লো। আগের দিন ডিএসইএক্স প্রায় ১৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬০ পয়েন্টে ওঠে।

এর আগে আট কর্মদিবসে ডিএসইএক্স ১৫৭ পয়েন্ট কমে, যা দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫০৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫১ পয়েন্ট হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২ দশমিক ৭০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।