২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশল খাতের ৫ কোম্পানির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

রোববার ও সোমবার এ খাতের ৩২টি কোম্পানির মধ্যে আটটির বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটটি কোম্পানির মধ্যে পাঁচটির ইপিএস বেড়েছে, কমেছে দুটির। আর একটি কোম্পানির লোকসান বেড়েছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৫ সালের অক্টোবর-ডিসেম্বর) ইফাদ অটোস লিমিটেডের শেয়ারপ্রতি আয় ৪৯২ শতাংশ বেড়েছে।

এই তিন মাসে কোম্পাটির ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে একটাকা ১৮ পয়সা বেড়ে হয়েছে এক টাকা ৪২ পয়সায় দাঁড়িয়েছে।

আর হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির ইপিএস আগের বছরের এই সময়ের তুলনায় দুই টাকা ৩৫ পয়সা বেড়ে দুই টাকা ৯৬ পয়সা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে অ্যাপোলো ইস্পাত লিমিটেডের ইপিএস ৪৫০ শতাংশ বেড়ে একটাকা ১০ পয়সা হয়েছে। প্রথম ছয় মাসের ইপিএস আগের এই সময়ের তুলনায় একটাকা ২০ পয়সা বেড়ে একটাকা ৮২ পয়সা হয়েছে।

অক্টোবর-ডিসেম্বর সময়ে কাশেম ড্রাইসেলের ইপিএস ৬৩ শতাংশ বেড়ে ৮৩ পয়সায় দাঁড়িয়েছে।হিসাব বছরের প্রথম ছয় মাসেও ইপিএস বেড়েছে; আগের বছরের এই সময়ের তুলনায় ৩৮ পয়সা বেড়ে হয়েছে এক টাকা ৪৬ পয়সা।

কোম্পানির নাম

দ্বিতীয় প্রান্তিক-১৫

দ্বিতীয় প্রান্তিক-১৪

পরিবর্তন

ইফাদ অটোস

১.৪২

০.২৪

১.১৮

অ্যাপোলো ইস্পাত

১.১

০.২

০.৯

কাশেম ড্রাইসেল

০.৮৩

০.৫১

০.৩২

আনোয়ার গ্যালভানাইজিং

০.১৭

০.১১

০.০৬

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

০.৬৭

০.৫২

০.১৫

রেনউইক

১.১৫

১.৭৭

-০.৬২

বিডিঅটোকারস

-০.১৯

০.০২

-০.২১

এটলাস বাংলাদেশ

-০.২১

-০.০৫

-০.১৬

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ইপিএস দ্বিতীয় প্রান্তিকে ৫৫ শতাংশ বেড়ে ১৭ পয়সা হয়েছে। হিসাব বছরের প্রথম কোম্পানির মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৪ পয়সা বেড়ে হয়েছে ৩৫ পয়সা।

এই সময়ে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ইপিএস ২৯ শতাংশ বেড়ে ৬৭ পয়সা হয়েছে।হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানির ইপিএস আগের বছরের এই সময়ের তুলনায় ১৬ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ২১ পয়সা।

তবে দ্বিতীয় প্রান্তিকে রেনউইক লিমিটেডের ইপিএস ৩৫ শতাংশ কমে একটাকা ১৫ পয়সা হয়েছে। হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানির ইপিএস আগের বছরের এই সময়ের তুলনায় ৬৫ পয়সা কমে হয়েছে একটাকা ৫৩ পয়সা।

বিডিঅটোকারস লিমিটেডের ইপিএস ১০৫০ শতাংশ কমে হয়েছে ১৯ পয়সা। আর প্রথম ছয় মাসে কোম্পানির মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় শূন্য ৫ পয়সা বেড়ে হয়েছে ১২ পয়সা।

এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি লোকসান দ্বিতীয় প্রান্তিকে ৩২০ শতাংশ বেড়ে হয়েছে ২১ পয়সা।প্রথম ছয় মাসে তাদের লোকসান আগের বছরের এই সময়ের তুলনায় ৯৮ পয়সা বেড়ে হয়েছে ৯৬ পয়সা।