২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দিন পর সূচক বাড়লো ডিএসইতে

টানা আট দিন ধরে সূচক পতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬০ পয়েন্টে ওঠে।

তবে এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে দশমিক ৮৪ শতাংশ কমে ৩৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এর আগে আট কর্মদিবসে ডিএসইএক্স ১৫৭ পয়েন্ট কমে, যা দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বাজারের লেনদেন কিন্তু বাড়েনি- এটা একটা সমস্যা।”

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪০ পয়েন্টে ওঠে।

সিএসইতে এদিন লেনদেন হয় ৩০ কোটি ৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে দশমিক ৮৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।