২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবরা ইনফিউশন্সের ইপিএস বেড়েছে

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় বেড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 03:31 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৫ সালের অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৬১৩ শতাংশ বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে ।

এই তিন মাসে লিবরা ইনফিউশন্সের তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ টাকা  ৮৪ পয়সা বেড়ে হয়েছে ৮ টাকা ১৪ পয়সা।

এবছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৬৬ পয়সা।

জুলাই-ডিসেম্বর সময়ে মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় একটাকা বেড়ে দুই টাকা ৬৯ পয়সা হয়েছে।

কিন্তু প্রথম প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের মুনাফা খুব একটা বাড়েনি।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৫৭৬ টাকা।