৫% লভ্যাংশ দেবে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
ফান্ডটির রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ফান্ডটি ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ৫৩ পয়সা। কস্ট প্রাইস অনুযায়ী, ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৩ পয়সা; মার্কেট প্রাইস অনুযায়ী ১০ টাকা ৩৯ পয়সা।
বৃহস্পতিবার বাজারমূল্য ছিল ১০ টাকা ১ পয়সা ।
