২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল উইন্ডসর ও মেট্রো স্পিনিংয়ের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ও মেট্রো স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

অন্যদিকে পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের ইপিএস কমে লোকসানে রয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকের (২০১৫ সালের অক্টোবর–ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ২৭ পয়সা।

আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৯২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩৮ শতাংশ।

তবে ছয় মাসের হিসেব মুনাফা আগের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ কমেছে ।

জুলাই–ডিসেম্বর সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে একটাকা ৭৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল একটাকা ৮৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মেট্রো স্পিনিং শেয়ারপ্রতি আয় করেছে শূন্য ৫ পয়সা, যা আগের একই সময়ে ছিল শূন্য ৩ পয়সা।

জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২২ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারপ্রতি ৭ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৭ টাকা ৫৩ পয়সা।

ছয় মাসের হিসাবেও কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ১৭ পয়সা।