২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস কমেছে

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৩ দশমিক ২২ শতাংশ কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ৪৮ পয়সা, যা আগের হিসাব বছরে একই সময়ে ছিল ৪ টাকা শূন্য ১ পয়সা।

হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৮ টাকা ৩৯ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৯ টাকা ৮৮ পয়সা।

সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১৫ দশমিক ০৮ শতাংশ।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৮২ টাকা ৯০ পয়সা।