সাভার রিফ্র্যাক্টরিজের লোকসান বেড়েছে
সাভার রিফ্র্যাক্টরিজের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা।
আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয় ২০ পয়সা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৬ মাসে (জুলাই, ১৫-ডিসেম্বর, ১৫) শেয়ার প্রতি লোকসান করেছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান করেছিল ৩১ পয়সা।
