এম আই সিমেন্টের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে ১ টাকা ০২ পয়সা শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫-ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
কোম্পানিটি ৬ মাসে (জুলাই, ১৫-ডিসেম্বর, ১৫) শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ১ টাকা ৭৪ পয়সা।
