স্ট্যান্ডার্ড সিরামিকের লভ্যাংশ ব্যাংক হিসাবে
স্ট্যান্ডার্ড সিরামিক সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিক শুধু বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৫০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সায়।
