মেট্রো স্পিনিংয়ের এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বস্ত্রখাতে কোম্পানিটির এজিএম হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারি ।
উচ্চ আদালতে কোম্পানির এক আবেদনের প্রেক্ষিতে এজিএমের তারিখ স্থগিত হয়েছে বলে জানানো হয়।
আদালতের আদেশ অনুযায়ী, পরবর্তীতে এজিএমের তারিখ, সময় ও ভেন্যু ঘোষণা করা হবে।
কোম্পানি আইন ১৯৯৪ এর ৮১ (২) ধারা অনুযায়ী কোনো কোম্পানি নির্দিষ্ট সময়ে এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে, কোম্পানির যে কোনো সদস্যের আবেদনক্রমে আদালত উক্ত কোম্পানির এজিএম আহ্বান করতে বা আহ্বান করার নির্দেশ দিতে পারবেন।
