অ্যাপোলো ইস্পাতের ৬ পরিচালককে ছয় লাখ টাকা জরিমানা
আইন লঙ্ঘনের দায়ে অ্যাপোলো ইস্পাতের ছয় পরিচালককে একলাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জরিমানার সিদ্ধান্ত নেয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
অ্যাপোলো ইস্পাতের এই ছয় পরিচালক হলেন- চেয়ারম্যান দীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আনছার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, পরিচালক এম এ মাজেদ, শোয়েব ও মোহাম্মদ রফিক।
