২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কোম্পানির বোর্ড সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক ও সি অ্যান্ড এ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠেয় প্রাইম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেকের বোর্ড সভায় এবং বিকাল ৪টায় অনুষ্ঠেয় সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ সভায় ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানি প্রাইম টেক্সটাইল ১৯৯৫ সালে এবং সাইফ পাওয়ারটেক ২০১৪ সালে এবং সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।