সূচক কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে
সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে ।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্টে নামে।
অন্যদিকে ১১ পয়েন্ট বেড়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই উঠে ১৪ হাজার ২৪৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে এক দশমিক ৩৯ শতাংশ কমে ৪১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিকে রোববার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন আগের তুলনায় লেনদেন ৪ দশমিক ৪৬ শতাংশ কমে ৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
