মুনাফা করেছে মতিন স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের অক্টোবর–ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা শূন্য ৫ পয়সা।
আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৯১ পয়সা।
এছাড়া অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা শূন্য ১ পয়সা।
