২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 05:14 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ৫০ শতাংশ কম।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৩২ পয়েন্টে নামে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ৫০ শতাংশ কম ।

লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।