মুনাফায় ফিরেছে ন্যাশনাল টিউবস
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। কোম্পানিটি আগের বছরে একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ১২ পয়সা।
হিসাব বছরের প্রথম ছয় মাসের হিসাবে লোকসানেই রয়েছে কোম্পানিটি।
গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৫৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৮ পয়সা।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২৩৯ টাকা শূন্য ৮ পয়সা, যা আগের বছর ছিল ২৮৪ টাকা ৭০ পয়সা।
