২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর, মাইজদিতে ফ্লোর স্পেস কিনছে পপুলার লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিন কোটি ২২ হাজার ৫০০ টাকার ফ্লোর স্পেস কিনবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।

কোম্পানিটি নোয়াখালীর মাইজদিতে নদীবাংলা সমবায় টাওয়ারের ৬ষ্ঠ তলায় প্রায় ২০০০ বর্গফুটের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া লক্ষ্মীপুরের থানা রোডের নদীবাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্সের ৫ম তলায়  ৭৮৫০ বর্গফুট স্পেস কিনবে কোম্পানিটি। এছাড়া চারটি গাড়ি পার্কিংও কেনার সিদ্ধান্ত হয়েছে।

এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।