২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নি সিস্টেমস ও ঢাকা ডায়িংয়ের বোনাস শেয়ার বিও হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এবং ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:34 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার দুই কোম্পানির বোনাস শেয়ার জমা হওয়ার কথা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে জানানো হয়েছে।

দুটি কোম্পানিই ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার  পুরোটাই বোনাস লভ্যাংশ।

এ সময়ে অগ্নি সিস্টেমসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা।

অন্যদিকে ঢাকা ডায়িংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা।