২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশেম ড্রাইসেলের শেয়ারের দরবৃদ্ধি তদন্তে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

এজন্য মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মাহমুদুল হক আলম ও সহকারী পরিচালক ইকবাল হোসেন।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

আড়াই মাসের ব্যবধানে কাশেম ড্রাইসেলের শেয়ারের দর ৭২ দশমিক ৫৭ শতাংশ বা ৫১ টাকা বেড়েছে।

গত বছরের নভেম্বরের শুরুতে কাশেম ড্রাইসেলের শেয়ারের দর ছিল ৭০ টাকা, যা সোমবারের লেনদেন শেষে ১২০ টাকা ৮ পয়সায় ওঠে।