২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আবার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

গবছরের ২৯ জুন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওতে স্থগিতাদেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা।

নতুন করে কোম্পানিটির আইপিওর জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৭ ফেব্রুয়ারি; চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ন্যাশনাল ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের এককোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে।

আইপিওর মাধ্যমে তোলা অর্থের একাংশ মেয়াদী আমানত হিসেবে রাখবে কোম্পানি, একটি অংশ বিনিয়োগ করা হবে ট্রেজারি বন্ডে। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করা হবে।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৭ পয়সা। মোট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।