ডিএসইএক্স থেকে বাদ পড়ল ২৪ কোম্পানি, যোগ হলো ১৩টি
দিনের গড় লেনদেনের শর্ত পালন করতে না পারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স থেকে ২৪ কোম্পানি বাদ পড়েছে; নতুন করে যোগ হয়েছে ১৩ কোম্পানি।
একইসঙ্গে ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়েছে চার কোম্পানি; আরও চারটি নতুন কোম্পানি যুক্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কোম্পানির সমন্বয়ে সূচক পুনর্বিন্যাস আগামী ২৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ডিএসইক্স থেকে বাদ পড়া কোম্পানিগুলো হল- ফাইন ফুডস, তাকাফুল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রেনউইক জজ্ঞেশ্বর, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, বেক্সিমকো সিনথেটিক্স, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স।
ডিএসই বলেছে, প্রতিদিনের গড় লেনদেনের শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় প্রধান মূল্যসূচক থেকে এসব কোম্পানি বাদ পড়েছে।
নতুন যোগ হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সি এ্যান্ড এ টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, আমান ফিড, রেকিট বেনকাইজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জাহিন স্পিনিং, হামিদ ফেব্রিকস, ন্যাশনাল ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, নর্দার্ন জুট ও স্টান্ডার্ড সিরামিকস।
অন্যদিকে ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়েছে স্কয়ার টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, পদ্মা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
আর নতুন যোগ হয়েছে সিটি ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড ও বাটা সু।
