ঊর্ধ্বগতিতে দুই পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৭ পয়েন্ট উঠেছে।
আগের দিনের চেয়ে লেনদেন ২০ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৬১৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৯৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৩১ পয়েন্ট হয়েছে।
আগের দিনের চেয়ে লেনদেন ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
