২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের লভ্যাংশের চেক নিতে বলেছে ড্যাফোডিল

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশের চেক সংগ্রহ করতে বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 06:10 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলাবাগানের লেক সার্কাসের ৬৪/৩ নম্বর ঠিকানায় কোম্পানির প্রধান কার্যালয়ে গিয়ে সরাসরি লভ্যাংশের চেক সংগ্রহ করতে হবে।

‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।