ইস্টার্ন কেবলসের বোর্ডসভা ১৭ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলসের পরিচালনা পর্ষদের সভা রোববার অনুষ্ঠিত হবে।
ওই দিন বিকাল ৩টায় অনুষ্ঠেয় সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
