২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 05:32 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে ওঠে।

তবে এদিন ডিএসইতে লেনদেন ৬ দশমিক ৮৯ শতাংশ কমে ৬৯২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। আগের দিন পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে ওঠে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৩ দশমিক ৬১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।