সাড়ে ১০ লাখ শেয়ার কিনবেন সায়হাম টেক্সটাইলের উদ্যোক্তা
বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইলের এক উদ্যোক্তা সাড়ে ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সায়হাম টেক্সটাইলের উদ্যোক্তা ইয়াসমিন ফয়সাল আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কিনবেন।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে সায়হাম টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস শেয়ার হিসেবে দেওয়া হবে।
এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা; প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ০৯ পয়সায়।
