সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের ইপিইউ কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় এবার ১৫ পয়সা কমেছে।
আগের হিসাব বছরে একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৭৭ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১ পয়সা।
আগের হিসাব বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৪২ পয়সা।
