ডিএসইতে দরপতন, সিএসইতে ঊর্ধ্বগতি
সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদন কমেছে।
রোববার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩৫ কোটি ৩৯ লাখ টাকা কমে ৬০৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে নামে।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
তবে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২ কোটি ২০ লাখ টাকা বেড়ে ৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৫ পয়েন্টে ওঠে।
এদিন লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
