২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% নগদ লভ্যাংশ দেবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:54 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৯ মার্চ সকাল ১১টায় চিটাগাং ক্লাবে এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২৮ জানুয়ারি রেকর্ড ডেট রাখা হয়েছে।

গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির করপরবর্তী কনসলিডেটেড মুনাফা হয়েছে ১২ কোটি ৭ লাখ টাকা; শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৩ পয়সা।

শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৯ টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহ ১৯ টাকা ৪৭ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি আগের বছরেও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।