২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন হার্ভেস্টের বোনাস শেয়ার বিও হিসাবে

গোল্ডেন হার্ভেস্টের ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:57 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার এ শেয়ার জমা হয়েছে বলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

আর ১৫ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় সুপারিশকৃত লভ্যাংশে সাধারণ শেয়ারহোল্ডররা অনুমোদন দেয়। এরই প্রেক্ষিতে বিও হিসাবে বোনাস শেয়ার জমা করা হয়েছে।