২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টায় দুই বাজারেই সূচকে উন্নতি

সপ্তাহের চতুর্থ দিন দেড় ঘণ্টার লেনদেনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:19 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬১ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫০ পয়েন্টে।

ওই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি টাকার শেয়ার। লেনদেনে থাকা কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

দেড় ঘণ্টায় সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪৭টি ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।