৫ মাসে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন
নতুন বছরের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন প্রায় ৩৮ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৬০৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা গত প্রায় ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।এর আগে গত বছরের ১২ অগাস্ট ডিএসইতে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন হয় ।
এদিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে ওঠে।
এ বাজারে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো- বেক্সিমকো, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, কেডিএসএল লিমিটেড এবং এমারেল্ড অয়েল।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৩২ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০২ পয়েন্টে ওঠে।
এদিন লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৭১টি ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।
