এলইডি বাল্ব উৎপাদনে যাচ্ছে বিডি ল্যাম্পস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস চলতি বছরের এপ্রিল থেকে এলইডি বাল্ব উৎপাদন শুরু করবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এ পরিকল্পনা বাস্তবায়নে প্রোডাকশন লাইন তৈরিতে এক কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এর ফলে বছরে বিক্রি ৪ শতাংশ বাড়বে বলে ধারণা করছে বিডি ল্যাম্পস।
রাজধানীর মহাখালীতে অবস্থিত কোম্পানির কারখানায় এলইডি বাল্ব তৈরি করা হবে।
