এসইএমএল ফান্ডের ইউনিট আইপিও বিজয়ীদের বিও হিসাবে
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিজয়ীদের ইউনিট বিও হিসাবে জমা হয়েছে।
মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ৫ কোটি টাকা যোগান দিয়েছে ফান্ডের স্পন্সর লেকচার পাবলিকেশন্স লিমিটেড। প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ২০ কোটি টাকা। আর বাকি ২৫ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
