বেঙ্গল উইন্ডসোরের লভ্যাংশ বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) জমা হয়েছে।
গত ২৭ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।
৬ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেয় সাধারণ শেয়ারহোল্ডররা।
