ন্যাশনাল টিউবসের লভ্যাংশ বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে জমা হয়েছে।
গত ৪ নভেম্বর ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।
এর পর ১৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডররা পরিচালনা পর্ষদের সুপারিশ করা বোনাস লভ্যাংশ অনুমোদন করে।
