আইপিও নীতিমালার গেজেট প্রকাশ
গত বছরের মে মাসে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেয় পুঁজিবাজার সংস্কার টাক্সফোর্স।
পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালা বা ‘পাবলিক অফার ইক্যুইটি রুলসের’ গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নীতিমালাটি কার্যকর হয়েছে।
এর আগে গত বছরের মে মাসে এ নীতিমালার বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেয় পুঁজিবাজার সংস্কার টাক্সফোর্স।
নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—
>> আইপিও অনুমোদন প্রক্রিয়ায় স্টক এক্সচেঞ্জ প্রাথমিক অনুমোদন দেবে এবং স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি চূড়ান্ত অনুমোদন দেবে।
>> আইপিওর মাধ্যমে তালিকাভুক্তিতে ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে। আইপিও পরবর্তী মোট শেয়ারের কমপক্ষে ১০ শতাংশ পুঁজিবাজারে ছাড়তে হবে।
>> আইপিও প্রক্রিয়া শেষ হওয়ার ৫ বছরের মধ্যে উত্তোলিত অর্থের ব্যবহার শেষ করতে হবে।
